প্রিন্ট এর তারিখঃ Oct 23, 2026 ইং || প্রকাশের তারিখঃ Oct 23, 2026 ইং
কুয়েতে গাউসিয়া কমিটির উদ্যোগে গেয়ারভী শরীফ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত।

চট্টগ্রাম পটিয়া প্রতিনিধি
মোঃসাকিল
কুয়েতে আঞ্জুমানে রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের অনুমোদিত সংগঠন ‘গাউসিয়া কমিটি বাংলাদেশ’ কুয়েত কেন্দ্রীয় কমিটির উদ্যোগে পবিত্র মাসিক খতমে গেয়ারভী শরীফ ও বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত ২১ অক্টোবর ফারওয়ানিয়াস্থ সংগঠনের নিজস্ব মারকাজে বাদ মাগরিব জাঁকজমকপূর্ণ ও ধর্মীয় ভাবগাম্ভীর্যপূর্ণ পরিবেশে এ মাহফিলের আয়োজন করা হয়।
জনাব আজম ও জনাব শাহ আলমের যৌথ ছাহেবে দাওয়াতে (আপ্যায়ন সৌজন্যে) আয়োজিত এই খতমে গেয়ারভী শরীফে সভাপতিত্ব করেন মাওলানা মুহাম্মদ হোসাইন। মোহাম্মদ সাইদুল হক সাঈদের সূচারু সঞ্চালনায় অনুষ্ঠানের সূচনায় পবিত্র কুরআনুল কারীম থেকে তিলওয়াত করেন মাওলানা তাজুল ইসলাম। পরবর্তীতে প্রিয় নবী হযরত মুহাম্মদ (সঃ)-এর শানে মনোজ্ঞ নাত-এ-রসূল পরিবেশন করেন প্রকৌশলী কে. এম. এরশাদ।
মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক ও কমিউনিটি ব্যক্তিত্ব জনাব তাওহিদুল ইসলাম তালুকদার। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন জনাব তাওহিদুল আলম সিয়ান ও জনাব হাসান জাবেদ।
উক্ত খতমে গেয়ারভী শরীফ পরিচালনা করেন মাওলানা সৈয়দুল হক আবদুল্লাহ। অনুষ্ঠানে কুয়েতের বিভিন্ন প্রান্ত থেকে আগত প্রবাসী বাংলাদেশি ও সংগঠনের সর্বস্তরের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন। এতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আজিম উদ্দিন, জানে আলম, কামাল হোসেন, নুরুল আলম, আবু তৌহিদ, কামাল উদ্দিন, আজম কফিল, জহির, আজিমুল হক ও শাহ আলমসহ আরও অনেকে।
অনুষ্ঠানের শেষভাগে সভাপতি তাঁর বক্তব্যে উপস্থিত সকলকে ধন্যবাদ জানান। এরপর মিলাদ-কিয়াম, বিশ্ব মুসলিম উম্মাহর ঐক্য, শান্তি ও সমৃদ্ধি এবং দেশ-জাতির কল্যাণ কামনা করে বিশেষ মুনাজাত পরিচালনা করা হয়। সর্বশেষে আগত ভক্ত ও অতিথিদের মাঝে তাবাররুক বিতরণের মধ্য দিয়ে মাহফিলের সমাপ্তি ঘোষণা করা হয়।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ দৈনিক পুনর্জাগরণ বিডি ২৪